• লিড নিউজ
  • জাতীয়

‎জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সব সময় জনগণের পাশে থাকতে চায়। জনগণের দুঃখ, কষ্ট লাঘব করতে চায়, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। অনেক কথা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক পত্রপত্রিকাতেও প্রচার করা হচ্ছে। মনে রাখবেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির শক্তি।

‎দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ( উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ শনিবার এসব কথা বলেন। 
‎
‎তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে বিএনপি দেশ পরিচালনায় এগিয়ে যেতে চায়। জনগণের ঐক্যের কাছে চক্রান্তকারীদের কোনো ধরনের ষড়যন্ত্র টিকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।
‎
‎বিগত সময়ে দেশ পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের জনগণ অনেক সুযোগ সুবিধা পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশের সকল স্তরে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন।
‎
‎নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইলিয়াস আহমদ।
‎
‎এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo