• রাজনীতি

ঈশ্বরগঞ্জে বিএনপি'র সংবাদ সম্মেলন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অপপ্রচার এবং রহমতগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে পলাতক ফ্যাসিস্ট শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা রয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। তারা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিষিদ্ধ সংগঠনের কিছু অতি উৎসাহী নেতাকর্মী পরিকল্পিতভাবে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করছে। পাশাপাশি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বর্তমান জাতীয় সংসদ সদস্যসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে।

নেতারা আরও বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। ৫ আগস্টের ঘটনায় কিছু বিক্ষুব্ধ জনতার বিচ্ছিন্ন কর্মকাণ্ড ছাড়া ঈশ্বরগঞ্জে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। ওই সময় বিএনপির কোনো নেতাকর্মী অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলেন না। বরং তারা সংখ্যালঘু পরিবার ও রাজনৈতিক প্রতিপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন।

তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা ও হামলার কারণে স্বাভাবিকভাবে বাড়িতে থাকতে পারেননি। বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করছেন। বিএনপি প্রতিশোধ পরায়ণ হলে তাদের পক্ষে তা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তারা।

সাংবাদিক সম্মেলনে রহমতগঞ্জ এলাকায় সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ‘স্পার্ক ভিশন লিমিটেড’ ফ্যাক্টরি ও গুদামে লুটপাটের অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, শুক্রবার দিবাগত রাতে সংঘটিত ওই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে। এ ঘটনায় বিএনপি বা এর কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ জায়েদী, শাহজাহান জয়পুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী ও সুজন। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদ রিজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo