• লিড নিউজ
  • জাতীয়

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পদ্মা সেতুর মতোই এই প্রকল্পও একসময় দৃশ্যমান হবে এবং খুব দ্রুতই এর কাজ শুরু হবে।

‎শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা এবং নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
‎
‎মন্ত্রী জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তারই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
‎ 
‎পানিসম্পদমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইতিমধ্যে আলোচনা হয়েছে। খুব দ্রুত বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়ন শেষ করে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হবে।
‎
‎তিস্তা অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির তীব্র স্বল্পতার কারণে এ অঞ্চলের কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। অন্যদিকে বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়, যা নদীভাঙনকে আরও ত্বরান্বিত করে। তিস্তা মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে এই অঞ্চলের পানি ব্যবস্থাপনা উন্নত হবে, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং সার্বিক কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
‎
‎পরিদর্শন ও মতবিনিময়কালে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবুল এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo