ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এটা ভঙ্গুর অর্থনীতির ঘাড়ে উচ্চাভিলাষী বাজেট। সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী এবং বর্তমান ভঙ্গুর অর্থনীতির জন্য অকল্যাণকর বলে কঠোর সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর সারদা হলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
ফয়জুল করিম বলেন, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার এই বিশাল ঘাটতি বাজেট পূরণে সরকারকে বছরজুড়ে দেশি-বিদেশি খাত থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা বিপর্যস্ত ব্যাংক খাত ও সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা আরও ভারি করবে।
সম্মেলনে শায়েখে চরমোনাই দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে।
শিশু রামিসা ও সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সমাজে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ ও চারিত্রিক শিক্ষার বাস্তবায়ন ছাড়া এই ধরনের জঘন্য অপরাধ বন্ধ করা সম্ভব নয়।
সীমান্তে পুশইন ও সীমান্ত উত্তেজনাকে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তিনি সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ঢোল-তবলা ও নাচ শেখানোর চেষ্টা বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নজীর আহমদ ও জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ। এছাড়া সভায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগর সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকাওয়াত হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য প্রদান করেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)