• লিড নিউজ
  • রাজনীতি

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময়ে যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করতো, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

তিনি বলেন, পুলিশ পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাব, আপনারা ৫ আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণত হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মোস্তাফিজ, শাহরিন ইরা, সভাপতি জাতীয় ছাত্র শক্তি জাহিদ হাসান, মুখ্য সংগঠক জাতীয় যুব শক্তি রিফাত রশিদসহ স্থানীয় নেতারা।

এ সময় আইন বিভাগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যেই সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে। এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা ৫ আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার আমরা দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে।

তিনি বলেন, এই সচিবালয় বিলুপ্তকরণ করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং, প্রমোশনের  অজুহাতে, এই পোস্টিং প্রমোশনকে ওয়েপোনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ রাখবে, সেটা জনগণের মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo