• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনা গেলে কোনো পক্ষই আর কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এতে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে একটি বিধি-বিধান ও নিয়মিত কাঠামোর মধ্যে গণমাধ্যমকে আনা গেলে সব পক্ষই সমান স্বাধীনতা ও মর্যাদা ভোগ করবে। পাশাপাশি থাকবে জবাবদিহিতাও। একইভাবে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিংও বন্ধ হবে।
‎
‎তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল ভোটের দিনের বিষয় নয় বরং দুই ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্র ও সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে রাখা প্রয়োজন।
‎
‎সাংবাদিকদের ন্যূনতম বেতন ও ভাতা দেওয়ার সক্ষমতা না থাকলে নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ডিআরইউ সভাপতি।
‎
‎গণমাধ্যম অনুমোদনের আগে আর্থিক সক্ষমতা যাচাই এবং বেতন কাঠামো নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

১

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৩

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

৪

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

৫

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

  • company_logo