• লিড নিউজ
  • জাতীয়

‎সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার, ১৯ মে) নিজ দপ্তরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’
‎
‎সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সংসদে সিটি করপোরেশন সংশোধন আইন, ২০২৬ পাশ হয়েছে। নতুন আইন অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া সিটি করপোরেশনের তফসিল দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে সরকার চলতি অর্থবছরই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।’
‎
‎বিরোধীদলগুলোর নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য দলগুলো দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে, তবে যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই আমাদের দলের লোকজন নিরপেক্ষভাবেই নির্বাচনে অংশ নেবে।’
‎
‎নির্বাচনের জন্য নিজের দল বিএনপির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আন্দোলন ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই আমাদের সব সময় প্রস্তুতি থাকে। আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত বিস্তৃত এবং নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। তাই যেকোনো নির্বাচনের জন্য বিএনপি যেকোনো সময় প্রস্তুত আছে।’

মন্তব্য (০)





image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

১

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৩

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

image

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

৪

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...

image

‎ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসি...

৫

নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...

  • company_logo