• লিড নিউজ
  • জাতীয়

‎শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় ৯ কোটি টাকার অনুদান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেশের শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এবং কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে মোট ৯ কোটি ২৪ হাজার টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়েছে। আজ রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তাঁর অফিসকক্ষে প্রতিষ্ঠান দুটির পৃথক প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন।
​এর মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে দুইটি চেকে মোট ৬ কোটি ২১ লক্ষ ৯৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে দেওয়া হয়েছে। বিএসআরএম গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর নিকট চেকটি হস্তান্তর করেন।

​একই দিনে কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ২ কোটি ৭৮ লক্ষ ৩০ হাজার টাকার আরেকটি চেক হস্তান্তর করা হয়। কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসানের নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধিদল মন্ত্রীর নিকট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে এই চেকটি তুলে দেন।
​চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার এবং উপসচিব সৈয়দ ইরতিজা আহসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

১

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৩

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৪

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

৫

নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...

  • company_logo