• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের শহিদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদান কার্যক্রম সম্পন্ন করে রাতে ঢাকায় তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। 

সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও তাঁর সহধর্মিণী ভিক্টোরিয়া আক্তারসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ১ মার্চ বটতলায় বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা দেন। 

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo