• রাজনীতি

শেখ হাসিনা উঁকিঝুঁকি মারতেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে উঁকিঝুঁকি মারতেছেন। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন তাহলে তারা প্রথম কোপ, প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর। 

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলেন, চাঁদপুর আমার জন্মস্থান। চাঁদপুরের উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরতে হবে। এই কার্ডে যদি টাকা না আসে, তাহলে আমরাও একটা কার্ড বানাব। সেই কার্ডের নাম হলো লাল কার্ড। এই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দেব।

তিনি বলেন, তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে এই এনসিপি নেতা বলেন, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশে আপনার গদি থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না, কারণ জনগণ ভোট দিয়েছে। জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না।

তিনি বলেন, যদি উনি ইতিহাস না জানেন, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানের হবে। এজন্য তারেক রহমানকে আমরা বলব, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধে করছি। তাহলে আমাদের ফ্রন্টিয়ার লাইন দুটি হবে। আমরা কিন্তু একই পাল্লায় বিএনপি এবং আওয়ামী লীগকে রাখতে দ্বিধা করব না।

ফারাক্কা লংমার্চ দিবসের কথা উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই দিবসে মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে বলেছিলেন পানির ন্যায্য অধিকার ছাড়ব না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পার, তাহলে তার নীতিও নিতে হবে। না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। 

নদীতে পানি না থাকায় খাল খননেরও সমালোচনা করে তিনি বলেন, এরা আমাদের উল্টো সায়েন্স বোঝায়। যদি খাল খনন করতে হয়, তাহলে তো আগে নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নমো নমো শুরু করে, তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা হবে? এজন্য সরকারকে বলব, রাজশাহীবাসীর নদীতে আমরা পানি চাই। আমাদের জীবন বাঁচাতে হলে পানি দরকার। রাজশাহীবাসীকে বলব, যদি পদ্মা নদীতে পানি না আসে, আপনারা ঢাকায় যাবেন, ভারতের দিকে লংমার্চ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo