ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। এ কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখন তিনি গাড়িতে আছেন।
প্রধানমন্ত্রী চাঁদপুর প্রবেশের আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর।
সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। তিনি দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন৷
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

মন্তব্য (০)