• জাতীয়

‎জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

‎নিজস্ব প্রতিবেদকঃ পানিসস্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন,  জনপ্রত্যাশা ও জনদূর্ভোগ কমাতে চন্দগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে।দীর্ঘদিনের আন্দোলন ও দাবির সফল সমাপ্তি হয়েছে চন্দ্রগঞ্জ উপজেলায় রূপান্তরের মাধ্যমে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চন্দ্রগঞ্জবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার গঠনের তিন মাসেরও কম সময়ে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করেছেন।

‎আজ লক্ষীপুর গোডাউন রোডে মন্ত্রীর বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজপলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
‎
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ দুই যুগের বেশী সময় চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করার জন্য আন্দোলন ও দাবি-দাওয়া ছিলো। অতীতে লক্ষীপুর ছিলো বঞ্চিত ও নিপেড়িত। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, আর আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন।  জাতীয় উন্নয়নের পাশাপাশি লক্ষীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
‎
‎জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়া ও জেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo