• জাতীয়

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।

‎প্রসিকিউশন জানায়, আজ বৃহস্পতিবার (১৪ মে) তাদের শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলেও জানান তারা।

‎এর আগে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া, সেসময় মরদেহের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

‎প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

‎এ মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহররিয়ার কবিরসহ ৬ জন।

‎বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

মন্তব্য (০)





image

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ...

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম...

image

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে হাবীবুল্লাহ্ বাহার কলেজে অনুষ্...

নিজস্ব প্রতিবেদকঃ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা মেল...

image

‎ঢাকাকে বিশ্বের এক নম্বর শহরে বাস্তবায়ন করা সম্ভব: দক্ষিণ...

নিউজ ডেস্কঃ ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পর...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেব...

image

‎চোখ ভেদ করে মাথায় ঢোকে সন্ত্রাসীদের গুলি, মারা গেল ছোট্ট...

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ ...

  • company_logo