• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে দেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

‎বুধবার (১৩ মে) সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
‎
‎জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর দীর্ঘদিনের অবদান ও পেশাদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
‎
‎এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এবং নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন।
‎
‎জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo