ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতির হাত থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের সরকারের লুটের কারণে এই লুটপাটের অর্থনীতির দায়-দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। এ কারণে বর্তমান সরকারকে এই ভাঙা ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে।
তিনি আরও বলেন, আগামী দুই বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি তাহলে ভাঙা অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করতে পারব না।
তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। অথচ দেশের রপ্তানি আয় বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ।
এদিকে, বাংলাদেশের অর্থনীতি এখনো আমদানিনির্ভর, বছরে ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়। ফলে ঘাটতি অর্থনীতি ও ঘাটতি বাজেট নিয়েই চলতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...
নিউজ ডেস্কঃ আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য অর্থবিল, ...
নিউজ ডেস্কঃ সমন্বিত নীতি ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে...

মন্তব্য (০)