ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১১ মে) 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো ২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি দুই দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
তিনি আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে।
শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা সুযোগ তৈরি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)