• লিড নিউজ
  • শিক্ষা

‎রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা: মন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষাই চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
‎
‎শনিবার (৯ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
‎
‎শিক্ষামন্ত্রী বলেন, ‘রড-সিমেন্ট নয়, চীন বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছর গুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।’
‎
‎তিনি আরও বলেন, ‘আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নিয়ে পড়ে থাকবো, তা আর হবে না। চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার। তৃতীয় ভাষাকে আমরা আবশ্যিক করছি।’
‎
‎কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, ‘এখন পর্যন্ত স্কুল-কলেজের স্বল্পতা রয়েছে। কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরোদমে কাজ চলছে।’
‎
‎এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
‎
‎শিগগিরই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বেলন, ‘শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ হবে গৌরবের।’

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo