• লিড নিউজ
  • জাতীয়

ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের অন্য আদালতে প্রভাব না বিস্তারের নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের দায়িত্বের বাইরে অন্য বেঞ্চে গিয়ে কোনো মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দেওয়া হয়েছে।  

বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।   

অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন সময়ে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

এ অবস্থায় বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন সময়ে নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে না যেতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo