• শিক্ষা

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন: ৫ জেলার শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের আশা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে)  শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং শহিদুল ইসলাম বাবুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি স্থাপনের ফলে ফরিদপুরসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীদের আর কষ্ট করে গাজীপুর মূল ক্যাম্পাসে যেতে হবে না, যা তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় লাইব্রেরি স্থাপন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। 

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo