• লিড নিউজ
  • শিক্ষা

‎ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. ইসরাফিল শাহীন ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

‎বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‎
‎ড. ইসরাফিল শাহীন বাংলাদেশের একজন প্রথিতযশা থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক। তিনি ভারতের বিখ্যাত ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের স্ট্রিট থিয়েটার’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করা এই শিক্ষক ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
‎
‎তিনি ভারত, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের প্রায় ২০টিরও বেশি দেশে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন।
‎
‎থিয়েটারকে কেবল বিনোদন নয়, বরং একটি সমাজমুখী, অংশগ্রহণমূলক এবং সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত করতে তার কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে তার নিয়োগকে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা ইতিবাচক হিসেবে দেখছেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo