• লিড নিউজ
  • জাতীয়

‎পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার এবং দ্রুতই তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি পদ্মা ব্যারেজ। এর স্টাডি রিপোর্ট, কারিগরি দিক এবং সমীক্ষা প্রায় সম্পন্ন হয়েছে। এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের এক তৃতীয়াংশ জনগণের সুবিধার্ধে খুবই গুরুত্বপূর্ণ।
‎
‎তিনি আরও বলেন, বৈঠকে আগামী ১৮০ দিনের করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। 
‎
‎এছাড়া পানিসম্পদ মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী খাল খনন কর্মসূচি ও বিভিন্ন জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo