• লিড নিউজ
  • জাতীয়

ঈদের আগে কোনো চাঁদাবাজি হবে না: সমবায় প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কোরবানির ঈদের আগে অতীতে বিনাভোট ও অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এবার নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‎বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী জানান, আসন্ন কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাবেচা নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হবে র‍্যাব, সেনাবাহিনী।
‎
‎মীর শাহে আলম আরও বলেন, হাটে নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জরুরি সেবার জন্য স্থাপন করা হবে মেডিকেল বুথ।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo