• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি একতরফা বাতিলের সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে পারস্পরিক বাণিজ্যচুক্তির বিভিন্ন দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা হয়। আজ (মঙ্গলবার, ৫ মে) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান পারস্পরিক বাণিজ্যচুক্তি দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে এবং এটি একতরফাভাবে বাতিল বা পরিবর্তন করার সুযোগ নেই। প্রতিটি চুক্তিতেই উভয়পক্ষ নিজেদের স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করে, যার ফলে একটি ভারসাম্যপূর্ণ বা উইন উইন পরিস্থিতি তৈরি হয়।’
‎
‎মন্ত্রী আরও বলেন, ‘এ চুক্তি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং এখন লক্ষ্য হচ্ছে এটিকে দেশের স্বার্থে সর্বোচ্চভাবে কাজে লাগানো। কোনো ধারা বাংলাদেশের অনুকূলে না হলে সংশোধনের সুযোগও চুক্তির মধ্যেই রয়েছে।’
‎
‎এসময় তিনি চুক্তি নিয়ে অযথা উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘বর্তমান সরকার সব সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে।’
‎
‎অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার আওতায় বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে এমন তদন্ত শুরু না করলেই তা ইতিবাচক হিসেবে বিবেচিত হবে, এ বিষয়টি প্রতিনিধিদলকে জানানো হয়েছে।’

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo