• লিড নিউজ
  • জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ ৫ মে, শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও অভিযানকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

‎সেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদসহ ১৩ দফা দাবিতে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শাপলা চত্বরে সমবেত হন। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সমাবেশটি ছত্রভঙ্গ করা হয়।

‎তৎকালীন আওয়ামী লীগ সরকার সমাবেশকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে উল্লেখ করে তা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযানের নাম ছিল অপারেশন সিকিউরড শাপলা, আর বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে একে‘অপারেশন ক্যাপচার শাপলা বলা হয়।

‎এই অভিযানে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার সে সময় ৬১ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। যদিও সরকারি হিসেবে এ সংখ্যা ভিন্ন ছিল। ঘটনার পরদিন ভোরে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়।

‎ঘটনার পর থেকেই বিচার দাবিতে সরব ছিলেন ভুক্তভোগী ও বিভিন্ন সংগঠন। তবে দীর্ঘদিন এ বিষয়ে কার্যকর অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ছিল সংশ্লিষ্টদের মধ্যে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিষয়টি আবারও আলোচনায় আসে এবং বিচার প্রক্রিয়া নতুন করে গতি পায়।

‎অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। হেফাজতে ইসলামের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

‎এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, মামলার প্রায় ৯০ শতাংশ তদন্ত শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে। প্রাথমিকভাবে ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

‎দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ বিকেল সাড়ে ৩টায় মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo