ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তন বা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের স্বার্থ বজায় রেখে কাজ করবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভরশীল নয়। বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে কান না দিয়ে বাংলাদেশ তার লক্ষ্য অর্জনে আশাবাদী।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুতই নিরসন হবে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করবে ভারত। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং আমরা আশা করছি দ্রুতই এর সুফল পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী জানান, সীমান্ত দিয়ে পুশ-ইন বন্ধ করা এবং দীর্ঘদিনের অমীমাংসিত পানি চুক্তিসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

মন্তব্য (০)