• লিড নিউজ
  • জাতীয়

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে  কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঈদুল আযহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশনার কথা জানান।

‎স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মহাসড়কের শৃঙ্খলা রক্ষায়, এর ওপরে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রেললাইনের পাশের এলাকাগুলোর জন্য।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোরবানি পরবর্তী পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং এর সঠিক সংরক্ষণে সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের ৭ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
‎
‎তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সমন্বিতভাবে কাজ করে ১২ ঘণ্টার নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য সরিয়ে শহর ও জনপদ পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo