• লিড নিউজ
  • জাতীয়

‎গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে, এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, গ্রামীণ জনপদকে উন্নয়নের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এই খালকে কেন্দ্র করে ভবিষ্যতে এ অঞ্চলে আর পানির অভাব হবে না। দেশ যদি মাছ চাষ ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তবে কাউকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না।
‎
‎নারীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যার ৮০ শতাংশই বরাদ্দ থাকবে নারীদের জন্য। নারীদের স্বাবলম্বী করতে সব ধরনের প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo