• রাজনীতি

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

‎শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।

‎বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ কমিটিসাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

‎এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। মেডিকেল কলেজের মধ্যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে।

‎মহানগর ও জেলা কমিটিনয়টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ ও কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

‎এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

‎কলেজ কমিটি পাঁচটি কলেজের মধ্যে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।

মন্তব্য (০)





image

‎স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের ...

image

সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদল...

নিউজ ডেস্কঃ মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বা...

image

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিব...

image

পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ...

image

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেল...

  • company_logo