• লিড নিউজ
  • জাতীয়

‎দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারাদেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধন ঘোষণা করেন তিনি।
‎
‎অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। ক্রীড়ার মাধ্যমে সারাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে আজকের শিশুরা। আজকের প্রত্যেক শিশু একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। আজকের শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, এই শিশুদের মধ্য থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে।
‎
‎তিনি আরও বলেন, সবাইকে পড়ালেখা করতেই হবে, এটাতে কাউকে মাফ করা যাবে না। কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে। তোমাদের ঠিক করে নিতে হবে, তুমি কী হতে চাও। লক্ষ্যকে স্থির করে নিতে পারলে সেই লক্ষ্য পূরণে সামনের দিকে এগোতে হবে।
‎
‎মূলত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেছে শিল্প অঙ্গনে।
‎
‎এর আগে, সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গনে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। অতিবৃষ্টিতে যেনো জলাবদ্ধতা তেরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের নিজ...

image

এজলাসে বিচারককে হেয় করে কথা বলেন আখতারুজ্জামান

২

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানে...

image

সম্মেলনে মুনীরুজ্জামান বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্...

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্...

image

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআ...

৪

নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ...

image

নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে: শ...

৫

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

  • company_logo