ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন (ভিত্তি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা মনে করি, এই প্রজন্মের যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তার মাধ্যমে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ফলে, মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোন সাংঘর্ষিক অবস্থান নেই।
তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানেও আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। কোথায় পার্থক্য?
বিরোধী দলের চিফ হুইপ বলেন, আমরা কেউ বলিনি জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ থেকে বড়, জুলাই ৯০ থেকে বড় কিংবা ছোট। বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ আরেকটি বিশেষ ঘটনা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন (ভিত্তি)। এ ব্যাপারে আমরা আনকমপ্রোমাইজিং।
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে...
নিউজ ডেস্কঃ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্...
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প...

মন্তব্য (০)