• রাজনীতি

সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা খোলা বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সারজিস বলেন, ‘আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব- আপনারা এনসিপিতে আসুন।’

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সবার জন্য এনসিপির দরজা উন্মুক্ত জানিয়ে সারজিস বলেন, ‘আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদের আহ্বান জানাই আপনারা আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আপনারা নতুন করে নিজেরা শক্ত থেকে পুরোনো সিন্ডিকেট ভেঙে ওই পুরোনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন; এনসিপি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করবে।’

এ সময় বিএনপির উদ্দেশে সারজিস বলেন, চাঁদাবাজিকে ধারণ করলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এ জন্য আপনাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ।

মন্তব্য (০)





image

সারজিসের মূত্রনালিতে পাথর: এনসিপি

নিউজ ডেস্ক : এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকা...

image

সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন...

নিউজ ডেস্ক : সংসদে জামায়াতের থেকে এনসিপি বেশি ভোকাল বলে মন্ত...

image

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছা...

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি কেন্দ্রীয়...

image

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হা...

image

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছা...

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা...

  • company_logo