• লিড নিউজ
  • লাইফস্টাইল

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব সবজি!

  • Lead News
  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। বাইরে বের হলেই ক্লান্তি, ঘাম আর অস্বস্তি যেন নিত্যসঙ্গী। শুধু পানি পান করলেই হচ্ছে না, শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে দরকার সঠিক খাবারও।

‎বিশেষজ্ঞরা বলছেন, কিছু সবজি আছে যেগুলো গরমে শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। এসব সবজিতে পানির পরিমাণ বেশি থাকায় শরীরকে সতেজ রাখে। ফলে পানি শূন্যতা কমাতে সাহায্য করে। 

‎এই তালিকার প্রথমেই রয়েছে শসা। এতে প্রায় পুরোটা জুড়েই পানি। যা শরীরকে ঠান্ডা রাখতে বড় ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা খনিজ উপাদান শরীরের ভারসাম্য ঠিক রাখতেও সহায়তা করে।

‎তেতো স্বাদের হলেও করলা গরমে বেশ উপকারী। এটি শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
‎  
‎পটলও গরমের জন্য ভালো একটি সবজি। এতে পানি ও আঁশ থাকায় এটি সহজে হজম হয় এবং শরীরকে হালকা রাখে। একইভাবে ঝিঙে ও চিচিঙ্গাতেও পানির পরিমাণ বেশি। যা গরমজনিত ক্লান্তি কমাতে সাহায্য করে।

‎টমেটোও গরমে খাওয়ার জন্য উপযোগী। এতে থাকা পুষ্টিগুণ শরীরকে সতেজ রাখে। সালাদ বা হালকা রান্না করে খেলে এর উপকারিতা আরও বেশি পাওয়া যায়।

‎লাউ গরমের দিনে অন্যতম জনপ্রিয় সবজি। এটি হালকা ও সহজপাচ্য হওয়ায় পেটের অস্বস্তি কমায়। যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। 

‎তবে শুধু এসব সবজি খেলেই হবে না, কীভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। বেশি তেল-মসলা দিয়ে রান্না করলে উপকারিতা কমে যেতে পারে। তাই সেদ্ধ, ভর্তা বা সালাদ হিসেবে খেলে বেশি উপকার পাওয়া যায়। তাই গরমে সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাবারে এই সবজিগুলো রাখাই হতে পারে সহজ সমাধান।

মন্তব্য (০)





image

হৃদ্‌যন্ত্র ও রক্তনালির সুস্থতায় উপকারী খেজুর, বলছেন বিশে...

নিউজ ডেস্ক : পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর খাবারের তালিকায় খেজুরে...

image

কখন তরমুজ খাওয়া উচিত, কখন হতে পারে বিপদ

নিউজ ডেস্ক : তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা পূরণে তরমুজ খুবই ...

image

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষা মানেই বজ্রপাতের উঁকিঝুঁকি। প্রক...

image

থ্যালাসেমিয়া: ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি, প্রতিরোধে...

নিউজ ডেস্ক : বাংলাদেশে থ্যালাসেমিয়া এখন একটি বড় জনস্বাস্থ্...

image

বৈশাখে বাড়িতে অতিথি, আপ্যায়ন করুন আম ও দইয়ের লাচ্ছি দিয়ে

নিউজ ডেস্ক : বৈশাখে বৃষ্টির বদলে শুরু হয়েছে কাঠ ফাটা রোদ। এই...

  • company_logo