• লিড নিউজ
  • শিক্ষা

জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন এ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং ওএমআর শিট পূরণে ত্রুটি এড়ানোর লক্ষ্যে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাসমূহ

আসন গ্রহণ

পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

উত্তরপত্র ও ওএমআর ফরম

পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার ক্রম

প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পাশের নিয়ম

পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ

পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে।

ক্যালকুলেটর ও ঘড়ি

পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

মোবাইল ফোন নিষিদ্ধ

পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে পারবে না। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo