• লিড নিউজ
  • জাতীয়

‎বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। আজ (বুধবার, ২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

‎এ বছর সরকার ৫ লাখ মেট্রিক টন বোরো ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে গম সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

‎আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ করা হবে। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ব্রিফিংয়ে জানানো হয়, এবছর চাল মজুদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ লাখ টন। সরকারের কাছে ১৮ লাখ টন চাল মজুদ আছে।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে এ সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।’

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে গমের চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে মাত্র ৮ লাখ টন দেশে উৎপাদিত হয় এবং বাকি ৭২ লাখ টন গম ‘‘ওপেন টেন্ডার’’ বা ‘‘জিটুজি’’ পদ্ধতিতে আমদানি করা হবে।’

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo