• লিড নিউজ
  • জাতীয়

পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
‎
‎এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই প্রস্তাবের কথা জানানো হয়।
‎
‎চিঠিতে বলা হয়, আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট ‘লোহার রং’ এবং প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন করে রং নির্বাচন করেন।
‎
‎নতুন প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই)। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব ছাড়া পুলিশের অন্যান্য ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে ‘টিসি টুইল খাকি’।
‎
‎এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়াও ইতিমধ্যে পাঠানো হয়েছে।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ রয়েছে, তবে প্রয়োজন নীতির ধারাবাহ...

১

নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...

image

‎বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্...

২

নিউজ ডেস্কঃ খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ না...

image

রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

৩

নিউজ ডেস্কঃ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাগেরহাটের রামপাল কয়লা...

image

‎সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি বারে অভিযান, ৮৬৮ লিটার...

৪

‎নিউজ ডেস্কঃ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর...

image

‎সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার বার্তা

৫

‎নিউজ ডেস্কঃ দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল ...

  • company_logo