ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন দল-মতের মানুষদের বিনাবিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের শাসনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচারকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও অহেতুক হয়রানি ও দুর্ভোগ থেকে বিচারপ্রার্থীরা রক্ষা পাবেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি এমন বিচারব্যবস্থা চালু করবে, যা প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ—সবার জন্য সমান হবে। আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
এর আগে, সকাল ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...
নিউজ ডেস্কঃ খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ না...
নিউজ ডেস্কঃ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাগেরহাটের রামপাল কয়লা...
নিউজ ডেস্কঃ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর...
নিউজ ডেস্কঃ দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল ...

মন্তব্য (০)