• লিড নিউজ
  • জাতীয়

ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে ডিজেল, পেট্রোল ও অকটেনের বরাদ্দ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের সব পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ (রোববার, ১৯ এপ্রিল) রাতে বিপিসির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎প্রাপ্ত তথ্যানুযায়ী, এখন থেকে প্রতিটি ফিলিং স্টেশন ডিজেল ১০%, পেট্রোল ১০% এবং অকটেন ২০% হারে অতিরিক্ত জ্বালানি পাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের হিসেবে, ডিপো থেকে প্রতিটি ফিলিং স্টেশন আগে যে পরিমাণ জ্বালানি পেতো, তার চেয়ে অতিরিক্ত এ জ্বালানি সরবরাহ করা হবে।
‎
‎দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে, শনিবার রাতে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়। কিন্তু এর পরও ফিলিং স্টেশনে ভিড় কমেনি। বরাদ্দ বাড়ানোর ফলে গ্রাহকদের মাঝে কিছুটা স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎এর আগে গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করে সরকার। এতে করে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম নতুন করে বৃদ্ধি পায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।
‎
‎মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের পূর্বের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা লিটার। এছাড়া অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং ১১২ টাকা থেকে বাড়িয়ে কেরোসিন ১৩০ টাকা লিটার নির্ধারণ করা হয়।

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ রয়েছে, তবে প্রয়োজন নীতির ধারাবাহ...

১

নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...

image

‎বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্...

২

নিউজ ডেস্কঃ খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ না...

image

রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

৩

নিউজ ডেস্কঃ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাগেরহাটের রামপাল কয়লা...

image

‎সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি বারে অভিযান, ৮৬৮ লিটার...

৪

‎নিউজ ডেস্কঃ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর...

image

‎সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার বার্তা

৫

‎নিউজ ডেস্কঃ দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল ...

  • company_logo