• লিড নিউজ
  • জাতীয়

‎জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে দুইদিন বসবে ভার্চুয়াল হাইকোর্ট

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

‎হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুসরণ করে প্রতি সপ্তাহে ২ দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। ​
‎
‎বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি একক বেঞ্চের বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের অন্তত একজন করে বেঞ্চ অফিসারকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
‎
‎২০ এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশনাও দেয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

মন্তব্য (০)





image

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ রয়েছে, তবে প্রয়োজন নীতির ধারাবাহ...

১

নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...

image

‎বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্...

২

নিউজ ডেস্কঃ খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ না...

image

রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

৩

নিউজ ডেস্কঃ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাগেরহাটের রামপাল কয়লা...

image

‎সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি বারে অভিযান, ৮৬৮ লিটার...

৪

‎নিউজ ডেস্কঃ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর...

image

‎সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার বার্তা

৫

‎নিউজ ডেস্কঃ দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল ...

  • company_logo