• রাজনীতি

সরকার সংসদে সংকটের কথা স্বীকার করে না: হাসনাত আবদুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, সরকার দেশে কোনো সংকটের কথা স্বীকার করে না। দেশে বিদ্যুৎ-জ্বালানি এবং নানা ধরনের সংকট থাকলেও সরকারের মুখে তা প্রকাশ পায় না। তারা সংসদে বলে আমাদের তেল আছে, বিদ্যুৎ আছে, সব ধরনের জ্বালানি আছে, সবকিছুই পরিপূর্ণ আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি- আপনারা স্বীকার করেন সংকট আছে কি নাই? 

শুক্রবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর এলাকায় জনসাধারণের মাঝে মোমবাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

হাসনাত বলেন, সরকার যেহেতু স্বীকার করে না, পাশাপাশি সারা দিন বিদ্যুৎ থাকে না, এজন্য আমরা আপনাদেরকে একটা করে মোমবাতি বিতরণ করছি। আমরা মানুষের কষ্ট উপলব্ধি করি। তাই আপনাদেরকে সান্ত্বনা দিতে ছুটে এসেছি। 

তিনি বলেন, সরকারের দায়িত্ব ছিল জনগণের এসব ভোগান্তি উপলব্ধি করা এবং নিরসন করা। কিন্তু তারা বাস্তবতা স্বীকার করতে চায় না। সরকার জনগণের চলমান প্রত্যাশা এবং চাহিদা পূরণ করতে পারছে না।

এদিন হাসনাত আবদুল্লাহ শতাধিক পরিবারের মাঝে মোমবাতি বিতরণ করেন। এ সময় স্থানীয় এনসিপি নেতারা তার সঙ্গে ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo