• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষার যেন শেষ নেই

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারিই বলে দিচ্ছে প্রকট আকার ধারণ করেছে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক-মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়।

‎জ্বালানি নিতে আসা অনেকেই দাবি করলেন, আগের রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা। তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা।
‎
‎তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ‘ভিআইপি সিরিয়াল’ নামে আলাদা একটি লাইন তৈরি হয়। এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
‎
‎জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, কোথায় কখন কতোটুকু তেল সরবরাহ করা হচ্ছে– এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
‎
‎এদিকে, পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারি ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। রোদ-গরম আর যানবাহনের শব্দে শরীর-মন যেন অতিষ্ঠ অপেক্ষারত চালকদের।

মন্তব্য (০)





image

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দ...

১

নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...

image

‎অগ্নিনিরাপত্তায় ১০,৫৩৩ ভবন পরিদর্শন ফায়ার সার্ভিসের, ঝুঁ...

২

‎নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...

image

‎হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

image

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ রয়েছে, তবে প্রয়োজন নীতির ধারাবাহ...

৪

নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...

image

‎বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্...

৫

নিউজ ডেস্কঃ খরার জন্য পরিচিত বরেন্দ্র অঞ্চলে যখন তপ্ত রোদ না...

  • company_logo