• লিড নিউজ
  • জাতীয়

‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ডের যাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে এই কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

‎উদ্বোধনী দিনে টাঙ্গাইলের ২২ হাজার ৬৫ কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে এই কার্ড। সমাবেশস্থলে ডিজিটাল মাধ্যমে বাটন টিপে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা পৌঁছে যায়।

‎ডিজিটাল মাধ্যমে উদ্বোধনের পর ১৫ জন কৃষকদের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী।
‎
‎এর আগে, গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষক কার্ডের মাধ্যমে চাষিরা বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ১০ জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যজীবী, খামারি ও লবণ চাষি এ সুবিধা পাবেন।
‎
‎কৃষক কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা মিলবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে যন্ত্রপাতি, সরকারী প্রণোদনা, আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ, রোগ দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন।

মন্তব্য (০)





image

‎১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে ফেট...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড...

image

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দ...

২

নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...

image

‎অগ্নিনিরাপত্তায় ১০,৫৩৩ ভবন পরিদর্শন ফায়ার সার্ভিসের, ঝুঁ...

৩

‎নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...

image

‎হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য ...

৪

নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

image

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ রয়েছে, তবে প্রয়োজন নীতির ধারাবাহ...

৫

নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...

  • company_logo