• লিড নিউজ
  • জাতীয়

‎শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলা সন ১৪৩৩ এর শুরু। নতুন এ বছরটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রায় রয়েছে পাঁচটি মোটিফ। মোটিফগুলো বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ শোভাযাত্রা।

‎শোভাযাত্রায় রয়েছে পুলিশের সুজজ্জিত ঘোড়ার বহর। এই বহরে রয়েছে ১২টি ঘোড়া। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী বহন করছেন বাংলাদেশের জাতীয় পতাকা। এরপরই আছে ‘বৈশাখী শোভাযাত্রা’র মূল ব্যানারটি। এর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন ও উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাসহ বিদেশি অতিথিরা অবস্থান করছেন।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসস) একটি প্রতিনিধিদলও রয়েছে এ শোভাযাত্রায়। পাশাপাশি কবিতা পরিষদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও এ শোভাযাত্রায় অংশ নিয়েছে।
‎
‎এরপরই আছে শোভাযাত্রার ৫টি মোটিফ। মোটিফগুলো হলো—নতুন ভোরের প্রতীক মোরগ, শক্তির প্রতীক হাতি, শান্তির দূত পায়রা, গ্রামীণ ঐতিহ্যের দোতারা এবং ঘোড়া। সেইসঙ্গে লক্ষ্মী পেঁচা ও টেপা পুতুলও থাকছে।
‎
‎ঢাবির বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং শিক্ষার্থীদের অনেকেই এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পী রয়েছেন, যারা বাজাচ্ছেন জাতীয় সংগীত, এসো হে বৈশাখ ও দেশাত্মবোধক সংগীতের সুর।
‎
‎চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হবে। এরপর সেখানে শুরু হবে বিভিন্ন ধরনের বাংলার লোকজ সংস্কৃতির গান ও নৃত্যসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা।

মন্তব্য (০)





image

‎১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে ফেট...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড...

image

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দ...

২

নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...

image

‎অগ্নিনিরাপত্তায় ১০,৫৩৩ ভবন পরিদর্শন ফায়ার সার্ভিসের, ঝুঁ...

৩

‎নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...

image

‎হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য ...

৪

নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

image

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ রয়েছে, তবে প্রয়োজন নীতির ধারাবাহ...

৫

নিউজ ডেস্কঃ আজিয়াটা বারহাদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা...

  • company_logo