ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে চার আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালতে তাদের হাজির করা হলে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
এর আগে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় পরে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার শ্যামলীতে কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
চাঁদাবাজির ঘটনার খবর গণমাধ্যমে আসার পর যুবদলের সভাপতি আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সিকেডি হাসপাতালে যান।
তারা ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত শনিবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাতে তাঁরা ওই হাসপাতালে যান।
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযা...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড...
নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...
নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

মন্তব্য (০)