ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) 'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান এ সময় বলেন, জুলাই নাই আমরাও নাই, জুলাই আছে আমরাও আছি, জুলাই আছে সরকার আছে, জুলাই আছে বিরোধীদল আছে, জুলাই নাই কিছুই নাই। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না।
গণভোটের রায় বাস্তবায়নে যে ১১ দলীয় ঐক্যের ডাকে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত থামবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। এ সময় তিনি জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
একই সেমিনারে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ও হাম নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু জাতির দুর্ভাগ্য এখন জুলাই সনদ, গণভোট ও সংস্কার নিয়ে আলোচনা করতে হচ্ছে।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)