• লিড নিউজ
  • জাতীয়

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং সরকারের নীতিমালা অনুযায়ী দেশের সব নাগরিক এসব সুবিধা পাবেন।

‎আজ (রোববার, ১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল সেনাবাহিনীর দরবারে প্রধানমন্ত্রীর প্রথম অংশগ্রহণ।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অতুলনীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালে দেশ ও জাতিকে সুরক্ষায় বাহিনীর অবদান প্রশংসনীয়।’
‎
‎অন্তর্বর্তী সরকার পরিচালনার সময়ও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়; এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
‎
‎এসময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষানীতিকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎শাহজালালে ১৪ কেজি সোনাসহ ধরা এক মালয়েশিয়ান ও দুই বিমানকর্মী

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযা...

image

‎১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে ফেট...

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড...

image

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দ...

৩

নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...

image

‎অগ্নিনিরাপত্তায় ১০,৫৩৩ ভবন পরিদর্শন ফায়ার সার্ভিসের, ঝুঁ...

৪

‎নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...

image

‎হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য ...

৫

নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

  • company_logo