• লিড নিউজ
  • জাতীয়

দেশের বন্ধ টেক্সটাইল ও জুট মিলস চালু করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিলো আমাদের এক ঐতিহ্য, পাটের একটা সোনালি যুগ ছিলো। আজকে সেটি অনেকটা কমে এসেছে হারিয়ে যাচ্ছে আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।

রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের গত নির্বাচনে নির্বাচনি ইশতাহারে ছিলো সারা দেশের যেসব টেক্সটাইল মিলস অথবা জুট মিলস চালুর ব্যাপারে আমাদের যে কমিটমেন্ট ছিলো সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আজকে আমরা নীলফামারীর টেক্সটাইল মিলস পরিদর্শনে এসেছি ইতোমধ্যে এটিকে নিয়ে টেন্ডার আহ্বান করেছি সেটি মূল্যায়নের কাজ চলছে। আশা করি দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলসের আবার কর্মচাঞ্জল্যতা ফিরে আসবে। এটি চালু করা হলে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের সরকারের লক্ষ্য কর্মসংস্থান করা। দেশের অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনা। এছাড়া আমরা গত ১৭ বছর সব সেক্টরে স্থবিরতা লক্ষ্য করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পুরন করতে চাই। বিশেষ করে জেলা পর্যায়ে প্রান্তিক মানুষের চাহিদা পুরন করব। সারাদেশে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বন্ধ সব মিলস বিনিয়োগকারী এনে চালু করা হবে।

প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি।আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কীভাবে বৃদ্ধি করা যায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে মানুষকে উৎসাহিত করা হবে।

এসময়ে নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাইদুল ইসলাম, নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo