• লিড নিউজ
  • অর্থনীতি

‎ধনীদের ওপর বাড়তি কর ও ব্যাংক লেনদেনে ট্যাক্সের ভাবনা: এনবিআর ‎

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অতিরিক্ত সম্পদশালীদের ট্যাক্স বাড়ানো এবং ব্যাংক লেনদেনে ট্যাক্স আদায় করা যায় কি না, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

‎আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
‎
‎এসময় দেশের বাজেট সবসময় ঋণ নির্ভর, বাজেটের প্ল্যান বাস্তবে আদায় করা সম্ভব হয় না বলে উল্লেখ করে রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া ট্যাক্স কার্যক্রমে গতিশীল ও স্বচ্ছতা আনতে রাজস্ব বোর্ডের সব কাজ ডিজিটালাইজড হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
‎
‎তিনি মনে করেন, টিআইএন সার্টিফিকেটধারী ব্যক্তিদের তথ্য হালনাগাদ না থাকা, মৃত ব্যক্তিদের টিআইএন সক্রিয় থাকা এবং করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমার নিয়ম সম্পর্কে সচেতনতার অভাবে ট্যাক্স রিটার্ন কম জমা হয়। কর ফাঁকি রোধে আগামী বছর থেকে রিটার্ন দাখিলকারীদের ব্যাংক স্টেটমেন্টও সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
‎
‎এদিকে কর আদায়ে বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন সভায় অংশগ্রহণকারীরা অন্যান্য কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

১

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৩

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৫

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

  • company_logo