ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেরপুর-৩ আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, সম্পূর্ণ সাইন্টিফিক মেথডে ড্রোন থেকে আরম্ভ করে সবকিছু ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ভোটকেন্দ্র মনিটর করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও ভালোভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিচ্ছে।
সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে কমিশন। আইনের পরিবর্তন হবে কীনা এ বিষয়েও অপেক্ষায় রয়েছে ইসি।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বির্তক নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়।
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযা...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড...
নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...
নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

মন্তব্য (০)