• লিড নিউজ
  • জাতীয়

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে  ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয় বলে জানা গেছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলী আদালতে দিলরুবা আক্তার নামের এক নারী মামলাটি দায়ের করেন।
‎
‎মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাবেক স্পিকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেন। নিহত মুসলিম উদ্দিন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
‎
‎উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা দীর্ঘ সময় এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

মন্তব্য (০)





image

‎শাহজালালে ১৪ কেজি সোনাসহ ধরা এক মালয়েশিয়ান ও দুই বিমানকর্মী

১

‎নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযা...

image

‎১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, উন্নয়নের বয়ান ফানুস হয়ে ফেট...

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড...

image

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দ...

৩

নিউজ ডেস্কঃ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়া...

image

‎অগ্নিনিরাপত্তায় ১০,৫৩৩ ভবন পরিদর্শন ফায়ার সার্ভিসের, ঝুঁ...

৪

‎নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ভবন...

image

‎হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য ...

৫

নিউজ ডেস্কঃ দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্...

  • company_logo