• লিড নিউজ
  • অর্থনীতি

দেশের রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক ‎

  • Lead News
  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৪ হাজার ৪৩২ দশমিক ৮০ মিলিয়ন বা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

‎কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১২ দশমিক ০৪ মিলিয়ন বা ২৯ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলারে।

‎এর আগে গত ১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
‎ 
‎উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

মন্তব্য (০)





image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

image

‎৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি...

  • company_logo